আমার তুমি
- শুভ বৈদ্য
আমার ফুসফুসকে কালো করছে নিকোটিনের ধোঁয়া,
আশে পাশে চেয়ে দেখি আমি শুধু তোমারই ছায়া!
তোমার ছায়াও আজও আমার থেকে দূরে,
ধরতে গেলেই পালিয়ে যায়, যায় দূরে সরে!
একরাশ চিন্তা আমার মাথার ভেতর ঘোরে,
চেনা মুখটি খুজি আমি হাজার মানুষের ভিড়ে!
মধ্য রাতে আকাশ পানে চাঁদটি থাকে একা,
একা কি শুধু চাঁদ থাকে নিজেকে দিচ্ছি ধোঁকা!
চাঁদের সাথে তারাও থাকে কিন্তু থাকে অনেক দূরে,
একই গ্রহে থেকেও আমরা যেমন যাচ্ছি হারিয়ে!
তোমার স্মৃতিগুলো আজও পথের কাঁটা হয়ে আছে,
পানিবিহীন মাছ আর তুমিবিহীন আমি কি করে বাঁচে?
বাঁচা মরার মাঝে কি কোনো কিছু থাকতে পারে?
শঙ্খচিলটি বসে আছে আজও নদীর ধারে!
নক্ষত্রদের পাঠিয়েছি আমি তোমার খোজ নিতে,
তারাও আজ ব্যর্থ হয়েছে তোমার খবর দিতে!
মন থেকে চাইলেই নাকি সব কিছু পাওয়া যায়?
আমিও তো চেয়েছি খুব করে সব কোথায় হারিয়ে যায়!
চাওয়া পাওয়ার মাঝে যে এত বিস্তর ফারাক থাকে,
আগে যদি জানতাম আমি চাইতাম না তাকে!
০৪-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।